বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে কত আয়োজনেই না মেতে ওঠে মানুষ! তবে এবার দেখা গেল রাজশাহি সিটি করপোরেশন এর ১৮ নং ওয়ার্ডে এক অন্যরকম এবং সুন্দর দৃশ্য। বর্ষবরণের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নিজ উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে পান্তা-ইলিশের এক বিশাল আয়োজন করেছেন তরুণ সমাজসেবক ইঞ্জিঃ মোঃ আরিফুজ্জামান সোহেল।
সাধারণত বড় কোনো আয়োজনে অনেক আনুষ্ঠানিকতা থাকে, তবে এই আয়োজনে ছিল একদম ঘরোয়া আর আপন একটা পরিবেশ। কোনো ধরনের অহংকার ছাড়াই সাধারণ মানুষের সাথে মাটিতে বসে পান্তা-ইলিশ খেতে দেখা গেছে ইঞ্জিঃ মোঃ আরিফুজ্জামান সোহেলকে। শিশু থেকে শুরু করে বয়স্ক মুরব্বি, দিনমজুর থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ—সবাই এক কাতারে বসে আনন্দের সাথে খাবার উপভোগ করেছেন।
আয়োজনের সবচেয়ে নজরকাড়া দৃশ্যটি ছিল শিশুদের সাথে তার স্নেহের সম্পর্ক। ছবিতে দেখা যায়, অত্যন্ত পরম মমতায় নিজের হাতে ছোট ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি। এছাড়া এলাকার বয়স্ক মানুষদেরও অনেক যত্ন নিয়ে খাবার পরিবেশন করেছেন। সমাজের সব স্তরের মানুষকে এক জায়গায় বসিয়ে এমন আন্তরিক আপ্যায়ন সত্যি সবার মন ছুঁয়ে গেছে।
এলাকাবাসী জানান, নতুন বছরের প্রথম দিনে এমন আন্তরিক আয়োজনে অংশ নিতে পেরে তারা ভীষণ খুশি। বড়দের দোয়া আর ছোটদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইঞ্জিঃ মোঃ আরিফুজ্জামান সোহেল।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাঝেই আসল শান্তি। এই ধরনের উদ্যোগ সমাজে মানুষে-মানুষে ভেদাভেদ ভুলে, এক হয়ে চলার এক দারুণ বার্তা দেয়।



No comments:
Post a Comment