ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেলের উদ্যোগে মশা নিধন কর্মসূচি

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডে মশক নিধন ও জনস্বাস্থ্য সুরক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেল। বর্ষার আগমনে এবং মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে অত্র এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় একযোগে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়েছে।

নিজস্ব অর্থায়নে সরঞ্জাম ক্রয়ঃ 

এবারের কর্মসূচিতে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেলের ব্যক্তিগত তৎপরতা। নিজ উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে তিনি নতুন মশা নিধন মেশিন (ফগার মেশিন) ক্রয় করেছেন। একইসাথে কার্যকর মশার ওষুধ সরবরাহ নিশ্চিত করে তিনি মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতা বৃদ্ধি করেছেন।  এলাকার প্রতিটি অলিগলিতে নিয়মিত ধোঁয়া স্প্রে করা হচ্ছে যাতে মশার উপদ্রব থেকে এলাকাবাসী স্বস্তি পায়।

এলাকাবাসীর স্বস্তিঃ 

ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেলের এই স্বতঃস্ফূর্ত ও দায়িত্বশীল ভূমিকায় ১৮নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিজ খরচে মেশিন কিনে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করায় স্থানীয়রা তার এই জনবান্ধব কাজের প্রশংসা করছেন। ওয়ার্ডকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগমুক্ত রাখতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। 

No comments:

Post a Comment