বিসমিল্লাহির রাহমানির রাহিম
১৮নং ওয়ার্ডবাসীর প্রতি আমার অঙ্গীকার...
নেতা নয়, সেবক হতে চাই, ১৮নং ওয়ার্ডবাসীর প্রতিটি অধিকার নিশ্চিত করতে চাই....!
প্রিয় ১৮নং ওয়ার্ডবাসী,
এই ওয়ার্ডের ধুলোমাটিতেই আমার বেড়ে ওঠা। এই এলাকার প্রতিটি মানুষের সুখ-দুঃখ আমার নিজের জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। আমি খুব কাছ থেকে দেখেছি সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, আমি জানি অভাবের কষ্ট আর স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা কতটা গভীর। তাই আজ আমি শুধু ক্ষমতার মঞ্চের কোনো প্রার্থী হিসেবে নয়, আপনাদেরই ঘরের একজন সন্তান হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি।
আপনাদের সমর্থন ও দোয়া পেলে ১৮নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি
তরুণ প্রজন্মের জন্য অঙ্গীকার
- আধুনিক স্কিল ডেভেলপমেন্ট ও আইটি প্রশিক্ষণ
- বেকারত্ব দূর করতে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন এবং কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা।
ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার প্রসার
- যুবসমাজকে মাঠমুখী করতে নিয়মিত ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টসহ সুস্থ বিনোদনের আয়োজন।
ক্যারিয়ার ও জব হেল্প ডেস্ক
- তরুণদের চাকরি ও উচ্চশিক্ষা সংক্রান্ত সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান।
তরুণ উদ্যোক্তা সহায়তা সেল
- নতুন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় গাইডলাইন ও সার্বিক সহযোগিতা।
প্রবীণ ও মুরুব্বিদের অঙ্গীকার
- প্রবীণ সম্মাননা ও সহায়তা কার্ড
- ওয়ার্ড পর্যায়ে বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষ অগ্রাধিকার ও দ্রুত সেবা নিশ্চিতকরণ।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা
- নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ডাক্তারি চেকআপ ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থা।
প্রবীণ মিলনকেন্দ্র স্থাপন
- মুরুব্বিদের অবসর সময় কাটানো ও মতবিনিময়ের জন্য একটি নিরাপদ ও প্রশান্তিদায়ক স্থান।
সরকারি ভাতা প্রাপ্তিতে শতভাগ স্বচ্ছতা
- বয়স্কভাতা বা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা যেন বিনা হয়রানিতে প্রকৃত হকদারদের হাতে পৌঁছায়, তার ব্যবস্থা করা।
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ
- যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় জিরো টলারেন্স নীতি ও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম।
ইঞ্জিঃ মোঃ আরিফুজ্জামান সোহেল
কাউন্সিলর পদপ্রার্থী
১৮ নং ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন
No comments:
Post a Comment